ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নারায়ণগঞ্জ সদরে ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) ক্যাম্পেইন ২০২৬ এর কার্যক্রম শুরু, সার্বিক সহযোগিতায় লজিক অফ বাংলাদেশ

সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026 এর কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অফ বাংলাদেশ।

শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্ধারিত এলাকায় অনুষ্ঠিত এ কার্যক্রমে লজিক অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কলেরা প্রতিরোধ, টিকা গ্রহণের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখেন তারা।

ক্যাম্পেইনের প্রচারসামগ্রীতে জানানো হয়, কলেরা থেকে সুরক্ষিত থাকতে নির্ধারিত বয়সসীমার জনগোষ্ঠীকে দুই ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ জাতীয় উদ্যোগে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা অংশীদার হিসেবে কাজ করছে।

লজিক অফ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা তৈরিতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ের এমন জনকল্যাণমূলক কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা মানুষের কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

কলেরা প্রতিরোধে সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করতে পেরে লজিক অফ বাংলাদেশ গর্বিত এবং ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) ক্যাম্পেইন ২০২৬ এর কার্যক্রম শুরু, সার্বিক সহযোগিতায় লজিক অফ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x