ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস, অংশ নিলেন বিপুলসংখ্যক মুসল্লি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের জুলুসে প্রায় চার লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল থেকে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা মাঠে জুলুসে অংশ নিতে লোকজন জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সকাল ১১টায় সেখান থেকে জশনে জুলুস শুরু হয়।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় এ জুলুস অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরিফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।

জুলুসটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অংশগ্রহণকারীরা জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।

জুলুসকে ঘিরে সকাল থেকেই মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের হাতে কলেমা ও বিভিন্ন ইসলামী বাণী লেখা নানা রঙের ব্যানার-পোস্টার দেখা যায়। ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় অনেকে হামদ, নাতে রাসুল ও গজল পরিবেশন করেন।

নারায়ণগঞ্জের নলচর এলাকা থেকে জুলুসে যোগ দিতে ঢাকায় আসে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হামজা ইসলাম। সে জানায়, ফজরের নামাজ আদায় করে বাবার সঙ্গে জুলুসে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়। তাদের এলাকা থেকে দুটি বাসে শতাধিক মানুষ জুলুসে অংশ নিতে ঢাকায় এসেছে।

গাজীপুরের জয়দেবপুর থেকে আসা শহীদুল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত লাভের আশায় তিনি জুলুসে অংশ নিয়েছেন। প্রতিবছরই জুলুসে অংশ নেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।

জুলুসের মিডিয়া সেলের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল জানান, এতে প্রায় চার লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে মাঠে পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারীদের সেবায় প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ।

আলোচনায় পীর সাবির শাহ বলেন, রাসুলুল্লাহ (সা.) সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ও রহমত। তাঁর শুভাগমনে আনন্দ প্রকাশ আল্লাহর নির্দেশনা অনুসরণের অংশ। কোরআনের নির্দেশনা মেনে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ শান্তি, সাম্য, মানবতা ও মুক্তির পথ দেখায়। মহানবীর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।

পীর সাবির শাহ আরও বলেন, উগ্রবাদ, সন্ত্রাস, অবিচার ও অন্যায় থেকে মানবসমাজকে মুক্ত করার উদ্দেশ্যে মহান আল্লাহ ইসলামকে জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। ইসলামের নামে যেকোনো ধরনের উগ্রবাদ ও সন্ত্রাস সুফিবাদী সুন্নি মুসলমানরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারীসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

মাহফিল শেষে সমাজে শান্তি ও সম্প্রীতি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ।

এ সময় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মহিউদ্দিন খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস, অংশ নিলেন বিপুলসংখ্যক মুসল্লি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x