সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যক্তিদের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান ও পদে নির্বাচনে মনোনয়ন না পাওয়া কিংবা পরাজিত প্রার্থীদের পুনর্বাসন করা হচ্ছে।
তিনি বলেন, ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। এসব ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তার অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
অর্থনীতি ও বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের সংকট তীব্র হয়েছে এবং তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে গ্যাসে ৪৩ শতাংশ ঘাটতির কারণে ঢাকার অনেক বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কমে যাওয়ায় একের পর এক রপ্তানি আদেশ হারাতে হচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে লোডশেডিং, ভূতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের চাপ জনগণের ওপর দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সংকট দেখা দিলেই সরকার আগের ফ্যাসিস্ট সরকার বা অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে। অথচ এর চেয়েও কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে।
কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে ব্যাংক খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ছে। স্বাস্থ্য খাতে হামের প্রাদুর্ভাব ও মহামারির দায় অন্তর্বর্তী সরকারের ওপর দেওয়া হলেও বর্তমান সরকার সংকট মোকাবিলায় সফল হয়নি। এমনকি কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষাঙ্গন নিয়েও অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব চলছে। বিরোধী মতাদর্শের মানুষের ওপর হামলার ঘটনাও ঘটছে, কিন্তু এসব ঘটনায় কেউ বিচার পাচ্ছে না।
সূত্র: আমার দেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন