বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয় থেকে ওই অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর ছাড়াই পায়ে হেঁটে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ পাশের মূল ফটক দিয়ে বের হন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলের দিকে হেঁটে যাওয়ার সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
সূত্র: প্রতিদিনের সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন