ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইয়েমেনের হুথি হামলায় সৌদি আরবে আহত ৭৩
ইয়েমেনের হুথি হামলায় সৌদি আরবে আহত ৭৩

দক্ষিণ সৌদি আরবের বিভিন্ন শহর ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনায় হুথিরা হামলা চালিয়েছে।

নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের আহত হওয়ার ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন আল-মালিকি। হুথিদের এ ধরনের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং উগ্র ও অপরাধমূলক আচরণ হিসেবে অভিহিত করেন তিনি।

সৌদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শত্রুভাবাপন্ন হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জোটের যৌথ বাহিনী কমান্ড। একই সঙ্গে হামলার হুমকির উৎসগুলো নিষ্ক্রিয় করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেছে জোটটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের হুথি হামলায় সৌদি আরবে আহত ৭৩

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ইয়েমেনের হুথি হামলায় সৌদি আরবে আহত ৭৩
0:00 0:00
1.0x