ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৬জি জোটে ভারতের যোগদান

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা দ্রুততর করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের এই জোটে যুক্ত হয়েছে নয়াদিল্লি।

জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ও ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরদিন সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ এ অংশীদারত্বের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এই অংশীদারত্বের প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতের টেলিকম নেটওয়ার্ক এমনভাবে উন্নয়ন করা, যাতে তা সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। এর মাধ্যমে ৬জি প্রযুক্তির বৈশ্বিক মান নির্ধারণে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখার সুযোগ পাবে।

গত ১ ও ২ সেপ্টেম্বর উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিলে অনুষ্ঠিত জি২০ উদ্ভাবন মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিতিন প্রসাদ। প্রতিনিধি দলে মেটি (MeitY)-এর যৌথ সচিব অজিত কুমারসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং শিল্প পুনর্গঠন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বৈঠক শেষে সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। এতে উদীয়মান প্রযুক্তি কীভাবে সমৃদ্ধি ও নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরা হয়।

সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর মতো কৌশলগত খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত অংশীদারত্বের ক্ষেত্রেও এই উদ্যোগে ভারতের অন্তর্ভুক্তি নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: টাইমস নাউ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৬জি জোটে ভারতের যোগদান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x