প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দাব প্রণালিতে হুথি সদস্যদের সামুদ্রিক যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করতে দেখা গেছে। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দাবের উপকূলজুড়ে অগ্রসর হওয়ার পর হুথি যোদ্ধাদের উল্লাস করতেও দেখা যায়।
লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা এবং এর কাছাকাছি অবস্থিত পেরিম দ্বীপ হুথিরা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই এসব ঘটনা ঘটে। এর ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর অন্যতম এই জলপথের প্রবেশদ্বার ঘিরে হুথিদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের এই অগ্রযাত্রা আন্তর্জাতিক নৌপরিবহন এবং বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, হুথিরা মোখায় একটি মানবিক সহায়তা কেন্দ্রের নিয়ন্ত্রণও নিয়েছে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, সংস্থাটির সব কর্মী ইতোমধ্যে ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
সূত্র: জিও নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন