ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

থাইল্যান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে বৌদ্ধভিক্ষু গ্রেপ্তার

থাইল্যান্ডে মন্দিরের জন্য বরাদ্দ প্রায় ২৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ৬৬ বছর বয়সী এক জ্যেষ্ঠ বৌদ্ধভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগে ৪৭ বছর বয়সী এক নারীও গ্রেপ্তার হয়েছেন।

আয়ুথায়ার ১৪০০ শতকের ঐতিহাসিক মন্দির ওয়াত ফুত্থাইসাওয়ানের প্রধান ভিক্ষু ফ্রা ওয়াচিরায়ান উইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, মন্দির সংস্কারের জন্য পাওয়া প্রায় ৮ কোটি ৯০ লাখ বাথ এবং তাবিজসহ বিভিন্ন পবিত্র সামগ্রী বিক্রি করে পাওয়া আরও ২৮ লাখ বাথ মন্দিরের হিসাবে জমা করা হয়নি।

অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২১ কোটি ৫০ লাখ বাথ মূল্যের সম্পদ জব্দ করেছে। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ১৬ কেজি স্বর্ণের বার ও গয়না এবং ২৮টি জমির দলিল। এসব সম্পদের কোনগুলো ব্যক্তিগত মালিকানাধীন এবং কোনগুলো মন্দিরের সম্পদ, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এদিকে ওই ভিক্ষুর সঙ্গে এক নারীর যৌন সম্পর্কের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর তা থাই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুদের ব্রহ্মচর্য পালন এবং বস্তুগত সম্পদ পরিত্যাগের শপথ নিতে হয়। গ্রেপ্তারের পর ওই ভিক্ষুকে সন্ন্যাসজীবন থেকেও বহিষ্কার করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে বৌদ্ধভিক্ষু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x