ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলেও ইরানে থেকে তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ট্রাম্পের

যুদ্ধের অবসান হলেও ইরানে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির তেলসম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের কথা উল্লেখ করেন ট্রাম্প।

আয়ারল্যান্ড সফরকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন চলতি বছরেই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। তার ধারণা, যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরও যুদ্ধ শেষ হতে পারে।

আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধের অবসান হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম দ্রুত কমে আসবে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। এর মধ্যে সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।

ট্রাম্প বলেন, তার লক্ষ্য শুধু একটি ‘সঠিক চুক্তি’ করা। ‘ভালো নয়’—এমন কোনো চুক্তিতে তিনি সম্মতি দেবেন না। তার দাবি, ইরান শান্তি আলোচনা শুরুর বিষয়ে নিয়মিত যোগাযোগ করছে। তবে এর আগে তেহরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এরই মধ্যে ইরানকে ঘিরে আরেকটি সম্ভাবনার কথাও সামনে এনেছেন ট্রাম্প। যুদ্ধ শেষ হওয়ার পরও ইরানের সঙ্গে যুক্ত থেকে সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় রাখার বিষয়টি তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে আগস্টে ঘোষিত ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির উদাহরণ দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’

এ ছাড়া ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পেয়েছে, তা দিয়ে যুদ্ধের অনেক খরচ উঠে এসেছে বলেও দাবি করেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শেষ হলেও ইরানে থেকে তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x