ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দেশ স্থিতিশীল হলেও শক্ত ভিত্তি প্রয়োজন: নাহিদ ইসলাম

দেশের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল থাকলেও এর ওপর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে। এ লক্ষ্যেই তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংখ্যাগত বা জাতিগতভাবে কম এমন জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে এবং কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি কখনো কখনো পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডকে সমর্থনও করা হয়েছে। এর ফলে দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা বারবার বলে আসছেন, বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সব মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে দেশের বিচারব্যবস্থা একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে বলে তারা মনে করেন। এর ফলে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকেই এ বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতিতে পরিবর্তন আনার পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে তাদের আত্মার বন্ধন রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের অংশ। এই ব-দ্বীপের বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের পারস্পরিক আদান-প্রদান, মিথস্ক্রিয়া ও যোগাযোগের মধ্য দিয়েই এমন ঐতিহ্য গড়ে উঠেছে। এই মেলবন্ধন ধরে রাখতে হবে।

সবশেষে বাংলাদেশের মানুষ ও জাতীয় নাগরিক পার্টিকে আশীর্বাদে রাখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ স্থিতিশীল হলেও শক্ত ভিত্তি প্রয়োজন: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x