ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো

কাজ, ব্যবসা কিংবা উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ নতুন দেশে পাড়ি জমান। তবে বিদেশে গিয়ে ভালো আয় করলেই জীবনযাপন সহজ হয়ে যায় না। থাকার ব্যবস্থা, জীবনযাত্রার খরচ, কর্মসংস্থান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয়দের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

২০২৬ সালে প্রবাসীদের বসবাসের জন্য কোন দেশগুলো তুলনামূলক ভালো—এ বিষয়ে একটি আন্তর্জাতিক জরিপের ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনটি যে জরিপের ওপর ভিত্তি করে তৈরি, সেখানে ৭ হাজার ৭৮৬ জন প্রবাসী অংশ নেন। তারা ১৬২টি দেশের নাগরিক এবং ৩১টি গন্তব্য দেশের জীবনযাপন, ব্যক্তিগত অর্থনীতি, কর্মক্ষেত্রের সুযোগ, প্রয়োজনীয় সেবা এবং নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়গুলো মূল্যায়ন করেন।

২০২৬ সালের তালিকায় প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হিসেবে প্রথম অবস্থানে রয়েছে পানামা। টানা তৃতীয়বার দেশটি শীর্ষস্থান দখল করেছে। কর্মপরিবেশ, ব্যক্তিগত অর্থনীতি এবং নতুন পরিবেশে সহজে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে জরিপে পানামা ভালো ফলাফল করেছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। সেখানে স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ আচরণ, নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি এবং দেশটির সংস্কৃতির সঙ্গে সহজে খাপ খাওয়ানোর বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখেছেন বিদেশিরা। তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড।

প্রবাসীদের জন্য ২০২৬ সালের সেরা ১০ দেশের তালিকায় পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, স্পেন, সিঙ্গাপুর, পর্তুগাল, মালয়েশিয়া ও লুক্সেমবার্গ।

অন্যদিকে তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে নরওয়ে। জরিপে অংশ নেওয়া অনেক প্রবাসী দেশটিতে সামাজিক বিচ্ছিন্নতা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যার কথা জানিয়েছেন। তালিকার নিচের দিকের দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডাও।

জরিপের ফলাফলে দেখা গেছে, শুধু উন্নত জীবনমান কিংবা বেশি আয়ের সুযোগই নয়, স্থানীয় মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ, বাসস্থানের সুবিধা, জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান এবং সামাজিকভাবে সহজে মিশে যাওয়ার সুযোগও প্রবাসীদের সন্তুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x